দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন গোলাম রব্বানী (৫৫) নামে এক ব্যক্তি। পরে সাপটিকে সঙ্গে নিয়েই হাসপাতালে যান তিনি। সোমবার দুপুরে সদর উপজেলার বুড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম রব্বানী ওই গ্রামের মৃত জাফর মুন্সীর ছেলে। আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ ঘটনাটি নিশ্চিত করেছেন।
আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, বুড়িখালী গ্রামের হান্নান খানের বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। সাপের ভয়ে কেউ ঘরে প্রবেশ করছিলেন না। এ সময় গোলাম রব্বানী ঘরে ঢুকে সাপটি ধরে কিছুক্ষণ খেলা দেখান। পরে সাপটি একটি প্যাকেটে ভরে রাখার সময় তাঁর ডান হাতের আঙুলে কামড় দেয়।
এরপর পরিবারের সদস্যরা সাপটিসহ তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম রব্বানী বর্তমানে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এমএস/